সাউথ বাংলা ২৪
advertisement

মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা

মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা
ফটো কার্ড প্রিন্ট

নির্দেশ ছিল বম্বে হাইকোর্টের। উদ্যোগ নিয়েছিল বৃহন্মুম্বাই পৌরসভা। তাদের অনুরোধেই ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু বিজেপি–শিবসেনার আপত্তিতে পৌরসভার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তা সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো, সেই কারণও স্পষ্ট, দিয়ার ‘ধর্ম’। দিয়া মির্জার বাবা ফ্র্যাঙ্ক হ্যান্ডরিচ ছিলেন জার্মান খ্রিষ্টান। পেশায় তিনি ছিলেন গ্রাফিকস ডিজাইনার। মা দীপা, ইন্টেরিয়র ডিজাইনার, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু।

দিয়ার জন্মের চার বছর পর মা–বাবার বিচ্ছেদ হলে দিয়ার মা হায়দরাবাদের আহমেদ মির্জাকে বিয়ে করেন। তাঁর স্নেহেই দিয়া পালিত। দিয়া সৎবাবার ‘মির্জা’ পদবিই ব্যবহার করে আসছেন।৪৪ বছরের দিয়ারও দুই বিয়ে। তাঁর প্রথম স্বামী সাহিল সাংঘা।

২০২১ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বৈভব রেখি নামের এক হিন্দু ব্যবসায়ীকে।পৌরসভার অনুরোধে আতশবাজি ও দূষণের বিরুদ্ধে দিয়া ছাড়াও ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ক্রিকেটার অজিঙ্কা রাহানে, মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিশিগন্ধা ওয়াডের মতো ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা
advertisement

পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত সরকারি বাসায় অবৈধভাবে বসবাস, ভাড়া আদায় ও সাবলেট দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদের নির্বাচনী তহবিলে এক দিনেই রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়েছে। গত রোববার তারই দলের কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে ওই আসনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ার পর এ ঘটনা ঘটে।নির্বাচনের ঠিক দুই দিন আগে আবদুল আল-সাইয়েদের প্রচার শিবির এক দিনেই ২৪ লাখ ডলার সংগ্রহ করেছে।

দলটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি তাঁদের প্রচারণার ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় তহবিল সংগ্রহের রেকর্ড।আবদুল আল-সাইয়েদের নির্বাচনী প্রচারের মুখপাত্র কোল ওজনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের এই ঘটনা মিশিগানের মানুষের মাঝে আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনারই প্রমাণ।

একই সঙ্গে এটি বছরের পর বছর ধরে মিশিগানকে পিছিয়ে রাখা পুরোনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা।’প্রচার শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এদিন ৬৫ হাজারেরও বেশি মানুষ আল–সাইয়েদের নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস বন্ড কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা

চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস বন্ড কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে কাস্টমস বন্ড কমিশনারেটের সাবেক তত্ত্বাবধায়ক মো. ইদ্রিছ (৭৪) ও তার স্ত্রী ফখরে জাহান বেগমের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন