সাউথ বাংলা ২৪
advertisement

সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে

সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে
ককরোচ জনতা পার্টির প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়ে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। ১০ অক্টোবর ২০২৬, মুম্বাই
ফটো কার্ড প্রিন্ট

ককরোচ জনতা পার্টির (সিজেপি) জ্ঞানেশ কুমারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে মুম্বাই হাইকোর্টের কড়া কড়া মন্তব্য শুনতে হলো অভিনেতা ইমরান খানকে। প্রধান বিচারপতি এমসি ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চ আজ সোমবার তাঁকে বলেন, ‘বহু বছর ভারতে বসবাস করলেও আপনি মার্কিন নাগরিক।

ভারতীয় কোনো নাগরিক আমেরিকায় সরকারবিরোধী আন্দোলনে যোগ দিলে পরের ফ্লাইটেই তাঁকে ভারতে পাঠিয়ে দিত।’ তীব্র ভর্ৎসনা সত্ত্বেও মুম্বাই হাইকোর্ট জানান, এ দেশে থাকার বিষয়ে অভিনেতাকে লিখিত বন্ড বা মুচলেকা জমা দিতে হবে। ইমরান খানের আইনজীবী তা দিতে রাজি হয়েছেন। তাঁকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে। জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে ইমরান খানের ভারত ত্যাগের আদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

তাঁকে মনে করিয়ে দেওয়া হয়, যতই তিনি এ দেশে থাকুন, তিনি আদতে মার্কিন নাগরিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌ... মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন
advertisement

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে

আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি এম এস জামান, সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যরা। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে কোম্পানির ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনে এ তথ্য জানিয়েছে।

সভায় বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে মানি চেঞ্জারদের এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোর্সমেন্টের ক্ষমতা প্রদান করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লা প্রমুখ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন