সাউথ বাংলা ২৪
advertisement

‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’

‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
সোনাগাজী মডেল থানা
ফটো কার্ড প্রিন্ট

ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)।

তাঁরা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।পুলিশ, কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন শাহী। তিনি ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ। বিষয়টি ছাত্রীর পরিবার শাহীর পরিবারের সদস্যদের জানালে তাঁরা ক্ষিপ্ত হন।

ছাত্রীর পরিবারের দাবি, এর জের ধরে তাঁর বাবার ওপর হামলা হয়েছে।ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ওই ছাত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বের হয়ে যেন তাঁদের পরিবারের ওপর আবার হামলা করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চান।ছাত্রীর বাবা বলেন, ২১ অক্টোবর বেলা একটার দিকে কলেজ ছুটির পর তাঁর মেয়ে বাড়ি ফিরছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ছবি-ভিডিও যায় আলিফের মুঠোফোনে, আসে টাকা মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ছবি-ভিডিও যায় আলিফের মুঠোফোনে, আসে টাকা পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement

আগারগাঁও পাসপোর্ট অফিসে এসআরবির অভিযান, দালাল চক্রের ৭ জনকে সাজা

আগারগাঁও পাসপোর্ট অফিসে এসআরবির অভিযান, দালাল চক্রের ৭ জনকে সাজা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করে এসআরবি। পরে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এসআরবি-২-এর ভ্রাম্যমাণ আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট

বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট
বিএলডিসি ফ্যানকে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানও বলা হয়। এসব ফ্যান চালাতে মাত্র ৩৫ ওয়াট বিদ্যুৎ লাগে

গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বাসাবাড়িতে ফ্যান বা বিদ্যুৎ–চালিত পাখা ব্যবহারের ফলে ৫ হাজার ২১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হয়। রাত ৯টার দিকে এসব ফ্যানের ব্যবহার সবচেয়ে বেশি থাকে। সাধারণ এসব ফ্যান বদলে কম বিদ্যুৎ খরচের বিএলডিসি (ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট) ফ্যান ব্যবহার করলে ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব।

ইনস্টিটিউট ফর অ্যানার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৬ জেলার ৪৩৫টি পরিবারকে মাসিক আয়ের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।‘হাউসহোল্ড স্পেস কুলিং ইন বাংলাদেশ: রোল অব এনার্জি-এফিশিয়েন্ট ফ্যানস’ শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন আইইইএফএর বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানিবিশ্লেষক শফিকুল আলম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
নেদারল্যান্ডসের একটি সুপারমার্কেট। এই মার্কেটও সাইবার হামলার শিকার হয়েছে

ইউরোপের বেশ কিছু দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় তাপমাত্রা বৃদ্ধির জন্য সন্দেহভাজন সাইবার হামলাকে দায়ী করা হচ্ছে। আজ সোমবার একাধিক ইউরোপীয় দেশজুড়ে সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় হঠাৎ তাপমাত্রা বাড়ার ঘটনা ঘটে। বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ ও সুইডেনের বিভিন্ন দোকানে রাতারাতি তাপমাত্রা বৃদ্ধির খবর রেকর্ড করা হয়।

আগের যান্ত্রিকভাবে পরিচালিত অপারেটিং সিস্টেমগুলোর দুর্বলতাকে কাজে লাগিয়ে এসব সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে খুচরা বিক্রেতা ও কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। ফ্রান্সে অনুরূপ হামলার কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

ফ্রান্সে এর আগে একই ধরনের সাইবার হামলায় আগুন ধরেছিল এবং কোটি কোটি টাকার খাবার নষ্ট হয়েছিল।সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান জন বিলো রয়টার্সকে বলেন, ‘বিভিন্ন দোকানের কুলিং সিস্টেমকে প্রভাবিত করার একাধিক ঘটনা জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন