মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে মহাহট্টগোল। ছুরিকাঘাতের শিকার হন পাইলট। রক্তাক্ত হলেও নিয়ন্ত্রণ ছাড়েননি তিনি। পরে উড়োজাহাজটিতে থাকা আরও দুজন পাইলট উড়োজাহাজ নিয়ন্ত্রণে নেন। নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় ভারতীয় পাইলট স্মিথ মছারের সাহসিকতা দেশে–বিদেশে প্রশংসায় ভেসেছে। এবার ওই দুই পাইলটের নামও প্রকাশ্যে এসেছে।ঘটনাটি গত ৩০ সেপ্টেম্বরের।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী এ উড়োজাহাজ। যাত্রী ছিলেন ১৭৪ জন। ঘটনার সময় উড়োজাহাজটি ওমানের আকাশসীমায় ছিল।মাঝ আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটির একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। হামলাকারী যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্ত করানোর চেষ্টা করেছিলেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
এতে উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডে ১৬ হাজার ফুট নিচে নেমে যায়।আক্রান্ত পাইলট স্মিথের সাহসিকতায় ঠেকানো যায় হামলাকারীকে।
সূত্র: প্রথম আলো

ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া
সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা
রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি
প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া
আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন