সাউথ বাংলা ২৪
advertisement

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)
ওস্তাদ এনায়েত খাঁ
ফটো কার্ড প্রিন্ট

রাধিকামোহন মৈত্রের জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথের দ্বিতীয় কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।সাক্ষাৎকার নিয়েছেন খান মো. রবিউল আলম।

খান মো. রবিউল আলম: রাধিকামোহন মৈত্রের ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ সম্পর্কে জানতে চাচ্ছি সোমজিৎ দাশগুপ্ত: ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ একজন ঋষি ও সিদ্ধশিল্পী ছিলেন। বলা হতো উনি বালকৃষ্ণের (সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের শিশু বা বালক রূপকে বালকৃষ্ণ বলা হয়) সঙ্গে থাকেন, বালকৃষ্ণের কাছে থাকেন। উনাকে রাজা নবকৃষ্ণের কিছু লোক বলেছিলেন, আপনি নাকি বালকৃষ্ণকে দেখাতে পারেন। উনি বলছিলেন, হ্যাঁ পারি।

তবে আমাকে দেখতে হবে তোমাদের মধ্যে কে কে সেটা নিতে পারবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল
advertisement

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
হাইকোর্ট

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিলসংক্রান্ত অফিস আদেশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একটি মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অফিস আদেশ জারি করে। এ আদেশ চ্যালেঞ্জ করে ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি আইনজীবী পারভেজ হোসেন গত সপ্তাহে রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী পারভেজ হোসেন নিজে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও মো. জসিদুল ইসলাম।হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা

সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/srkari-haspatale-eseoo-ooshudher-dampreeksha-nireekshar-khrce-zevabe-ftur-hcchen-rogeera

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন