সাউথ বাংলা ২৪
advertisement

শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত

শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে আজ সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ তৈরি পোশাকশিল্পের। গতকাল রোববার ৫২৯ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়। মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকেরা গত সপ্তাহ থেকে আন্দোলনে নামেন। এর মধ্যে গতকাল পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়।

সেদিনই গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় শ্রমিকদের।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, আজ ৬৭৯ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান।

এর মধ্যে মিরপুরের ৬৫, গাজীপুরের ৩৮২, সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার ৯ কারখানা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীর... আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে
advertisement

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে 
৪ শতাধিক কারখানায় ছুটি
পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ছেন বিক্ষুব্ধরা। গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায়

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, কোথাও যানবাহনে আগুন দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে দুই শিল্প এলাকার অন্তত ৪১৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে শিল্পপুলিশ সূত্রে জানা গেছে।

এর মধ্যে আশুলিয়ার ২৬৪টি ও গাজীপুরের অন্তত ১৫০টি কারখানা রয়েছে।এদিকে রাজধানীর মিরপুরে গতকালও সড়কে নামার চেষ্টা করেছেন শ্রমিকেরা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া নারায়ণগঞ্জে গতকাল প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

কালিয়াকৈর ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।মারধরের শিকার শিক্ষার্থীর নাম জয়নাল আবেদীন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনার ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখতে ক্যাম্পাসে আসেন জয়নাল। ক্যাম্পাসে আসার পরপরই তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে জয়নালকে ধরে পার্শ্ববর্তী পোগোজ ল্যাবরেটরি স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
নন্দিনী দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করে তৈরি করেছিলেন পরিচিতি। কিন্তু ‘বিগ বস বাংলা ৩’–এ এসে তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত। কে এই অভিনেত্রী? কীভাবে তৈরি হলো তাঁর ক্যারিয়ার?

ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’ অবলম্বনেটালিউডের অভিনেত্রী নন্দিনী দত্তকে নিয়ে এখন আলোচনা যেন থামছেই না। অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শকের পরিচিতি, অভিনয়ের সুযোগও। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেছে আরেকটি বিষয়—বিতর্ক। আর সেই বিতর্কের বড় মঞ্চ ‘বিগ বস বাংলা ৩’।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন