বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে দেওয়া এ তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি।জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন।
এ ছাড়া দলটির রুকনদের (সদস্য) মধ্যে প্রায় ৪৩ শতাংশ নারী।গতকাল রোববার ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়েছে।আজ সোমবার এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একই সঙ্গে সব স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে।
টিআইবির প্রতিবেদনে নারীদের অংশগ্রহণ নিয়ে দেওয়া তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।টিআইবির মতো দায়িত্বশীল সংস্থার এমন তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার।
সূত্র: প্রথম আলো

পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস বন্ড কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা
কুকুরের সঙ্গে ইংরেজিতে আড্ডা, তটিনীর ভিডিও ভাইরাল
ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন