ফুটবল যদি ৭০ মিনিটের খেলা হতো, হয়তো বাংলাদেশ দল এত দিনে সাফের ট্রফিতেই ঘর ভরে ফেলত! কিন্তু একটা ম্যাচ তো আর ৭০ মিনিটে শেষ হয় না। এরপরও থাকে কত নাটক, কত রোমাঞ্চ। তবে কোনো কোনো দলের জন্য সেই সময়টা হয়ে যায় অভিশপ্তও। যেমনটা বাংলাদেশের বেলায় হচ্ছে, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ম্যাচ ‘শেষ কুড়ি–পঁচিশ’ মিনিটের দিকে ঢুকতেই ঘড়ির কাঁটাগুলো যেন লাল–সবুজ জার্সিধারীদের জন্য বয়ে আনে একের পর এক দুঃস্মৃতি।
যেগুলো ছড়িয়ে সাফের গত ১৩টি আসরজুড়েই।৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু আরেকটি সাফ। যখন ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার ধুলা উড়িয়ে বাংলাদেশ মরিয়া শিরোপা খরা কাটাতে, তখনই আবার উঁকি দিচ্ছে এই পুরোনো আতঙ্ক। এবারও কি ম্যাচের শেষ কুড়ি-পঁচিশ মিনিটে বদলে যাবে সব, মুছে যাবে সব আশা, ভেঙে যাবে স্বপ্ন।গত ১৩ আসরে ৪৬টি ম্যাচে বাংলাদেশ মোট ৫২ গোল হজম করেছে। শুনতে সাধারণ মনে হলেও, গোলের খাতার পাতা ওলটালেই বেরিয়ে আসে এক হৃদয়বিদারক পরিসংখ্যান।
এই ৫২ গোলের ১৮টিই এসেছে ম্যাচের ঠিক ৭০ মিনিট থেকে শেষ বাঁশি বা অতিরিক্ত সময়ের মধ্যে।
সূত্র: প্রথম আলো

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির
ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি
জামাল ভূঁইয়ার ডেনমার্ক প্রবাসের গল্প
‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’
যেভাবে ফুটবলে আগমন জামালের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন