ছেলেদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেখতে টিকিট নিবন্ধনের সময় শেষ হতে তিন সপ্তাহের কম সময় বাকি। এর মধ্যে টিকিটের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। গতকাল এ তথ্য নিজেদের ওয়েবসাইটে জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আগামী বছর ৫০ ওভার সংস্করণের এ বিশ্বকাপের আয়োজক দেশ।
১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও।ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে।
জোহানেসবার্গের এই একই স্টেডিয়ামে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের এই ব্যালট উইন্ডো খোলা থাকবে।
সূত্র: প্রথম আলো

জামাল ভূঁইয়ার ডেনমার্ক প্রবাসের গল্প
‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’
যেভাবে ফুটবলে আগমন জামালের
ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন