নেপালে মাউন্ট এভারেস্টের কাছে একটি উঁচু পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।পুলিশ বলেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বুর একটি হেলিপোর্টে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।হেলিকপ্টার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এটি সোলুখুম্বুর হেলিপোর্টের ঘটনা।
এনডিটিভি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের পাখা পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে। এতে হেলিকপ্টার দুটি নিচে বরফে ঢাকা ভূমিতে আছড়ে পড়ে।নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ভরা মৌসুমে এ দুর্ঘটনা ঘটল।
সূত্র: প্রথম আলো

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
শালবনে পুঁথিপাঠ আর পাতার বাঁশির সুরে মুগ্ধ শ্রোতা
হালদাপারে বিলুপ্তির ঝুঁকিতে ১০০ উদ্ভিদ
সাধারণের তাজউদ্দীন
পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন