সাউথ বাংলা ২৪
advertisement

মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
আকাশ থেকে তোলা ছবিতে হরমুজ প্রণালিতে ইরানের উপকূল ও কেশম দ্বীপ
ফটো কার্ড প্রিন্ট

ইরানের কেশম দ্বীপে গতকাল সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

আট মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যেই এ হামলা চালানো হলো।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় অগ্রগতির ওই ইঙ্গিত দিয়েছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো এ হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে গোপনে যুক্তরাষ্ট্রের চালানো সীমিত পরিসরের ধারাবাহিক হামলার ঘটনার সর্বশেষ।ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্রের আঘাতইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রশ্নগুলো সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে পাঠায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬ যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে
advertisement

তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বন্ধু দীপ

তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বন্ধু দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে দাবি করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিপলি’স বিলিভ ইট অর নট!

রিপলি’স বিলিভ ইট অর নট!

সুইডেন দেশ হিসেবে তার প্রায় সব বর্জ্যকে শক্তিতে রূপান্তর করে। এমনকি অন্য দেশের আবর্জনাকেও সুইডেনের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নেপালে হেলিকপ্টার দুর্ঘটনার বলে দাবি করা হচ্ছে

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে একটি উঁচু পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছে।পুলিশ বলেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বুর একটি হেলিপোর্টে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।হেলিকপ্টার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এটি সোলুখুম্বুর হেলিপোর্টের ঘটনা।

এনডিটিভি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের পাখা পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে। এতে হেলিকপ্টার দুটি নিচে বরফে ঢাকা ভূমিতে আছড়ে পড়ে।নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ভরা মৌসুমে এ দুর্ঘটনা ঘটল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন