সাউথ বাংলা ২৪
advertisement

জামায়াতে নারীদের পৃথক কমিটিতে রাখা ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি

জামায়াতে নারীদের পৃথক কমিটিতে 
রাখা ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীদের জন্য পৃথক কমিটি গঠন করে দলের সর্বস্তরে তাঁদের অন্তর্ভুক্তির দাবি করাকে ‘শুভংকরের ফাঁকি’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নারীদের পৃথক কমিটিতে সীমাবদ্ধ রেখে প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি করা যায় না। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই।

আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলের মতো পদে নারীদের অন্তর্ভুক্তির চর্চা নেই। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে টিআইবি। রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে নারীর প্রতিনিধিত্ব নিয়ে সংস্থাটির গবেষণাকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বিবৃতির জবাবে এ বক্তব্য দিয়েছে টিআইবি।

সংস্থাটি জামায়াতের বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলেও মন্তব্য করেছে।টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে প্রতিটি স্তরে পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের জন্য পৃথক কমিটি ও মজলিশে শুরা রাখার বিধান রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১ পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১ সচিবালয়ে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি সচিবালয়ে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন পুলিশের এএসআই আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন পুলিশের এএসআই এই বয়সেও গ্ল্যামারে আগুন ধরালেন সানি লিওন, দেখুন ছবিতে এই বয়সেও গ্ল্যামারে আগুন ধরালেন সানি লিওন, দেখুন ছবিতে
advertisement

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তাঁরা পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পর আজ মঙ্গলবার মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই দিন প্রিমিয়ার ব্যাংকে আরও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দুজনের সম্পৃক্ততা উঠে এলে তাঁদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য

বিনোদন পার্কে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য

ঢেঁকি, কুপি, হারিকেন, কলের গান থেকে শুরু করে গ্রামীণ জীবনের বহু অনুষঙ্গ নিয়ে ব্যতিক্রম এক সংগ্রহশালা গড়ে তুলেছেন আদিল ফকির

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছর ধরে একসঙ্গে থাকেন ৬ ভাই

বছর ধরে একসঙ্গে থাকেন ৬ ভাই

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-কলহের খবর প্রায়ই শোনা যায়। সম্পত্তির ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন