বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীদের জন্য পৃথক কমিটি গঠন করে দলের সর্বস্তরে তাঁদের অন্তর্ভুক্তির দাবি করাকে ‘শুভংকরের ফাঁকি’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নারীদের পৃথক কমিটিতে সীমাবদ্ধ রেখে প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি করা যায় না। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই।
আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলের মতো পদে নারীদের অন্তর্ভুক্তির চর্চা নেই। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে টিআইবি। রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে নারীর প্রতিনিধিত্ব নিয়ে সংস্থাটির গবেষণাকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বিবৃতির জবাবে এ বক্তব্য দিয়েছে টিআইবি।
সংস্থাটি জামায়াতের বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলেও মন্তব্য করেছে।টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে প্রতিটি স্তরে পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের জন্য পৃথক কমিটি ও মজলিশে শুরা রাখার বিধান রয়েছে।
সূত্র: প্রথম আলো

চাপের মুখে কঠোর কর্মসূচি থেকে সরে এলেন এমপিও শিক্ষকরা!
জাবিতে নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক নেতৃত্বর ওপর জোর দিতে হবে: সাদিক কায়েম
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা
হ্যাটট্রিক শিরোপায় চোখ ভারতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন