সাউথ বাংলা ২৪
advertisement

মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, বললেন বিজিএমইএর সভাপতি

মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, 
বললেন বিজিএমইএর সভাপতি
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা দ্রুত, সম্ভব হলে আগামীকাল বুধবার হবে বলে আশা প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। মাহমুদ হাসান খান বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ডের সভা হওয়া দরকার। সম্ভব হলে কাল বুধবারও প্রথম সভা হতে পারে।

সেখান থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার রাতে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর বর্তমান পর্ষদের প্রথম সহসভাপতি সেলিম রহমান, রেজওয়ান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সম্পাদকদের জানান, আজ সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তৈরি পোশাকশিল্পে চলমান বিক্ষোভ–ভাঙচুর–সংঘর্ষের বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
advertisement

সিনিয়রদের সঙ্গে শান্তর সম্পর্ক কেমন?

সিনিয়রদের সঙ্গে শান্তর সম্পর্ক কেমন?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/siniyrder-sngoe-santr-smprk-kemn

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্ল্যাটে বিনিয়োগ করবেন, না কি অন্য কোথাও

ফ্ল্যাটে বিনিয়োগ করবেন, না কি অন্য কোথাও

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/flzate-biniyog-krben-na-ki-onz-kothaoo

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী

তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তিন দিনের এই সফরে বিএনপি ও সরকারের সঙ্গে রাজনৈতিক পরিসরে চীনের যোগাযোগ জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইসিংয়ের সাক্ষাতের কথা রয়েছে।

একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ রাজনৈতিক সহযোগিতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেবেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন