প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।
তিন দিনের এই সফরে বিএনপি ও সরকারের সঙ্গে রাজনৈতিক পরিসরে চীনের যোগাযোগ জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইসিংয়ের সাক্ষাতের কথা রয়েছে।
একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ রাজনৈতিক সহযোগিতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেবেন তিনি।
সূত্র: প্রথম আলো

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা
ফ্ল্যাটে বিনিয়োগ করবেন, না কি অন্য কোথাও
রাস্তার পাশের খাবারের দোকান, সরকার কেন নিবন্ধনের আওতায় আনতে চাচ্ছে
সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে
বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন