সাউথ বাংলা ২৪
advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল

ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল
ফটো কার্ড প্রিন্ট

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। তবে ফুটবলে সেই বৈরিতা টেনে আনতে চান না ভারত ও পাকিস্তানের কোচ-অধিনায়কেরা। মাঠে লড়াই হবে ঠিকই, কিন্তু ম্যাচ শেষে হাত মেলাতে আপত্তি নেই কারও। প্রয়োজনে হবে কোলাকুলিও!আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।

উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। আটবারের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এসেছে। অন্যদিকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের আশায় পাকিস্তান।আজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়কের কথায় ছিল লড়াইয়ের প্রস্তুতি, জয়ের প্রত্যয় আর সম্প্রীতির বার্তা।

ভারতীয় কোচ নওশাদ মুসাকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন কি না, জার্সি বদল করবেন কি না?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
advertisement

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
হাতকড়া

সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুনের বাড়ি দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামে। সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত রোববার এক ব্যক্তি মামলাটি করেন।

এতে উপজেলার সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন ও সাহেব আলীর সাবেক স্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে বাদী তাঁর স্ত্রীকে তালাক দেন। পরে তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে মামলার অন্য আসামিদের যোগাযোগ হয়।

সাবেক স্ত্রীর কাছে থাকা তাঁদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে আসামিরা বাদীকে পাঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের

রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের
গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে

জাতির প্রয়োজনে সংবিধান সংশোধন হবে, কিন্তু এর ভিত্তি অক্ষুণ্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল সংসদীয় সব কমিটিতে অংশ নিলেও সংবিধান সংশোধন কমিটিতে তাদের না যাওয়ার সমালোচনা করে মন্ত্রী বলেছেন, ‘সব সংসদীয় কমিটিতে তাঁরা যাবেন, বৈঠক করছেন, আসছেন, নাম দিচ্ছেন। সংবিধান সংশোধন কমিটিতে তাঁরা নাম দেবেন না।

এটা কী করবার?’বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘৩৪টা কমিটির মধ্যে আপনি নাম দিলেন, যুক্তিটা কী বলেন তো দেখি। সব কমিটিতে যাবেন, সংবিধান সংশোধন কমিটিতে যাবেন না—এখানে গোস্‌সার কী কারণ আছে? রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে? রাষ্ট্র তো যৌক্তিকতা দিয়ে চলতে হবে।’আজ বুধবার বিকেলে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।

সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘যাঁরা খুব স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, সংবিধান দিবসে তাঁদের প্রতি সম্মান জানাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেমন হবে আগামী দিনের সংবাদপত্র

কেমন হবে আগামী দিনের সংবাদপত্র

আলোচক: কামাল আহমেদপরামর্শক সম্পাদক, দ্য ডেইলি স্টার সঞ্চালক:শামসউজজোহা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন