‘দুই বছর আগে তিন মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। এরপর আবার কাতারে চলে যায়। নয় মাস আগে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর পর থেকেই দেশে আসার জন্য তার মন ছটফট করছিল। তাই তার মা তাকে দেশে আসতে বলে।
মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, এর মধ্যেই ডেঙ্গুতে মারা গেল।’আজ রোববার সকালে মুঠোফোনে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া গ্রামের নুর হোসেন সওদাগরের বাড়ির বাসিন্দা আহম্মদ নবী।
মুঠোফোনের অপর প্রান্তে ছেলের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে গলায় যেন আটকে যাচ্ছিল তাঁর কথা।গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর প্রবাসী ছেলে নেজাম উদ্দিন ওরফে পারভেজ (৩৪)।
সূত্র: প্রথম আলো

ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যা
ডিপ্রেশনের সময় বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে
টেকনাফে শতাধিক বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্ত...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন