advertisement

রাইসকুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রাইসকুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফটো কার্ড প্রিন্ট
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজিলা আক্তার নামের এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। তিনি রাইসকুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি স্বজনদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম বিএএইচএসএফের সভাপতি মিরাজ, সম্পাদক ইনান বিএএইচএসএফের সভাপতি মিরাজ, সম্পাদক ইনান ডিএনসির পর জরায়ু ফুটোর অভিযোগ, প্রাণ গেল গৃহবধূর ডিএনসির পর জরায়ু ফুটোর অভিযোগ, প্রাণ গেল গৃহবধূর জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের হতে পারে না: সেলিম উদ্দিন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের হতে পারে না: সেলিম উদ্দিন খালেদা জিয়ার নামে শিকাগোর সড়ক, উচ্ছ্বসিত রাষ্ট্রদূত মুশফিকুল খালেদা জিয়ার নামে শিকাগোর সড়ক, উচ্ছ্বসিত রাষ্ট্রদূত মুশফিকুল
advertisement

সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন

সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন
কর্ণফুলীর উজানে সামুদ্রিক বিষধর দুই প্রজাতির সাপের সন্ধান পেয়েছে গবেষক দল

দুই প্রজাতির বিষধর সাপ পাওয়া গেছে কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে। অথচ উপকূলের অগভীর সমুদ্র, ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমি বা নদীর মোহনা এ সাপের মূল বিচরণক্ষেত্র। ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ নামের এই দুই প্রজাতির সাপই বিষধর ও প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকেরা।লবণাক্ত, আধা লবণাক্ত পানিতে এদের বসবাস। সাগরের উপকূলীয় এলাকা ও ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমিতে এরা সচরাচর বিচরণ করে থাকে।

সেই চেনা আবাস বদলে বিষধর সামুদ্রিক সাপ ঢুকে পড়ছে নদীর গভীরে। সম্প্রতি এ ধরনের দুই প্রজাতির বিষধর সাপ পাওয়া গেছে কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে।মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে সীতা পাহাড় আর রাম পাহাড় ভেদ করে কাপ্তাই জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে, রাঙ্গুনিয়া পাড়ি দিয়ে কর্ণফুলী নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের মোহনায়।

সাপের নতুন প্রজাতির সন্ধানে নেমে কাপ্তাই জাতীয় উদ্যান–সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে বিষধর এ দুটি সাপের অস্তিত্ব পেয়েছে একদল গবেষক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিয়াউলের বিরুদ্ধে গুম–হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউলের বিরুদ্ধে গুম–হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ২৪ নভেম্বর এই মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। আজ এই মামলায় জিয়াউল আহসানের পক্ষে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান।

জবানবন্দিতে তাসলিমা বলেছেন, নিম্ন আদালতে তিনি জিয়াউলের মামলা পরিচালনা করছেন। তিনি জিয়াউলের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও কিছু ভিডিও পেনড্রাইভে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন। কাগজপত্র ও কিছু ভিডিও জিয়াউলের স্ত্রী মামলা পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে তাঁর কাছে পাঠিয়েছেন।তারপর সেই কাগজপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন সাক্ষী তাসলিমা জাহান।

জবানবন্দিতে তিনি বলেন, এসব কাগজপত্র ও ভিডিওর কনটেন্ট (আধেয়) সম্পর্কে তিনি অবহিত নন।জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসারের স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। আজ রোববার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।আজ রোববার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জন চিকিৎসক অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

দিনব্যাপী কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং, সচেতনতামূলক প্রচারণা, ভিডিও প্রদর্শনী এবং রোগটির লক্ষণ, ঝুঁকির কারণ, শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।কর্মসূচির শুরুতে স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন