পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার পরপরই কোনো বাড়ির মালিক বাসাভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আজ রোববার সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মীর শাহে আলম।
তৈরি পোশাকশিল্পে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার পৌরসভা।বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘পোশাকশ্রমিকেরা যেহেতু তাঁদের বেতন বৃদ্ধির ব্যাপারে যে রকম যৌক্তিক দাবি তুলেছেন, মালিকেরা যৌক্তিক কথা বলছেন এবং নিরপেক্ষ মজুরি বোর্ড একটা বিষয় নির্ধারণ করছেন।
সূত্র: প্রথম আলো

সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন
জিয়াউলের বিরুদ্ধে গুম–হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর
সোনারগাঁয়ে তাওয়ামা: মধ্যযুগীয় বাংলার শিক্ষাচর্চা ও সুফি ঐতিহ্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন