ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা যেমনই থাক, দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ-উত্তেজনা দেখা যায় নিয়মিতই। তেমনই একটি ম্যাচ ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের খেলায়।
এবার সেদিনের আচরণ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।দুই দলের খেলোয়াড়দের আচরণ তরুণ প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দুই দেশের ক্রিকেট বোর্ডকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, আক্রমণাত্মক উদ্যাপন এবং ম্যাচের পরও উত্তেজনা ছিল আলোচনায়।এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।
সূত্র: প্রথম আলো

আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ
সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী
বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো
আপনার পাসওয়ার্ডও কি প্রিয় ফুটবল ক্লাবের নামে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন