বেসরকারি মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তসলিমকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।আজ বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (পুলিশ) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।পুলিশের এই কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তসলিমের সম্পৃক্ততা রয়েছে।হাসান মোহাম্মদ নাসের আরও বলেন, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিম।
তিনি কামাল আহমেদ মজুমদারের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো

আপা, আমি মায়ের কাছে ফিরেছি…!
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার
ঢাকা কর অঞ্চল-২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৫৯
সূর্যমুখী হাতে ভালোবাসা জানালেন তানজিন তিশা
শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূর গেছেন কে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন