যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযানের পর বাতাসে বিষাক্ত সিসার ধুলা ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও বিজ্ঞানীরা। বিপজ্জনক হয়ে ওঠা বিস্ফোরকের মজুত ধ্বংস করতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এর পর থেকেই পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় গতরাতে) মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটানো হয়।
এতে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশে কয়েক শ ফুট উঁচুতে ধূসর ও সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আধা মাইল দূর থেকে বিস্ফোরণ পর্যবেক্ষণ করা সাংবাদিকেরা দেখেন, বিস্ফোরক রাখা কংক্রিটের বাংকারগুলো থেকে ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, বিষাক্ত সিসা শনাক্ত করতে সক্ষম চারটি বায়ু পর্যবেক্ষণ যন্ত্র থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেছে।
ওই প্ল্যান্টের আশপাশে দূষিত পদার্থের উপস্থিতি পর্যবেক্ষণে আরও কয়েক ডজন স্থানে বাতাসের নমুনা সংগ্রহ করা হবে।বিস্ফোরণে কয়েক মাইল দূরের বাড়িঘরের জানালাও কেঁপে ওঠে।
সূত্র: প্রথম আলো

শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প
প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর র...
রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
কোয়ান্টাম জগৎ: এন্টেঙ্গেলড কোয়ান্টাম কণাগুলো তাৎক্ষণিকভাবে একে অপরকে প্রভাবিত করতে...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন