advertisement
advertisement

অমিতাভ বচ্চনের সহশিল্পী, ১৪তম জন্মদিনেই বিমান দুর্ঘটনায় মৃত্যু এ অভিনেত্রীর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অমিতাভ বচ্চনের সহশিল্পী, ১৪তম জন্মদিনেই বিমান দুর্ঘটনায় মৃত্যু এ অভিনেত্রীর

তরুণী সচদেব। ইনস্টাগ্রাম থেকে

advertisement

মাত্র চারটি সিনেমায় অভিনয় করেছিলেন তরুণী সচদেব। তবে বিজ্ঞাপনের পরিচিত মুখ থেকে বলিউডের পর্দায় জায়গা করে নেওয়া এই শিশুশিল্পীর জীবন থেমে যায় মাত্র ১৪ বছর বয়সে। নিজের জন্মদিনেই নেপালে বিমান দুর্ঘটনায় মায়ের সঙ্গে প্রাণ হারান তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখেছিলেন খুব অল্প বয়সে। বিজ্ঞাপনে তাঁর মিষ্টি মুখ পরিচিতি এনে দিয়েছিল। পরে অভিনয়ের সুযোগ পান বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

মালয়ালম সিনেমাতেও কাজ করেছিলেন। বয়স বাড়লে হয়তো আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতেন। কিন্তু সেই সম্ভাবনার পথ চিরতরে বন্ধ হয়ে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়। ‘রসনা গার্ল’ হয়ে পরিচিতি ১৯৯৮ সালের ১৪ মে ভারতের মুম্বাইয়ে জন্ম তরুণীর। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে কাজ শুরু করেন তিনি। বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি বাড়তে থাকে।

বিশেষ করে জনপ্রিয় পানীয় ব্র্যান্ড রসনার বিজ্ঞাপনে অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর