মহাবিশ্বের রহস্য বুঝতে বিজ্ঞানীদের চেষ্টার কোনো শেষ নেই। মহাবিশ্বের মৌলিক কণাগুলো কী দিয়ে তৈরি, প্রকৃতির বলগুলো কীভাবে কাজ করে, এমনকি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের ভেতরেই-বা কী ঘটে—এসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তাঁদেরই একজন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। স্ট্রিং থিওরি নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এবার সেই কাজের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে তিনি পেলেন পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার ক্লেইন মেডেল’। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।
এর আগে স্টিফেন হকিং, পিটার হিগস ও স্টিভেন ওয়াইনবার্গের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা এই পদক পেয়েছেন।বর্তমানে অশোক সেন ভারতের বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে ইনফোসিস-মাধব চেয়ার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
সূত্র: প্রথম আলো

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ
বিএসপিএ অ্যাওয়ার্ডে প্রথম আলোর ৫ পুরস্কার
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন