বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ ছুটছেই। চার ম্যাচ, চার জয়। প্রতিপক্ষের জালে গোলের পর গোল। সাদা-কালোদের দুরন্ত ছন্দে আজ রীতিমতো উড়ে গেছে ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান।এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের ওপরে শুধু পুলিশ এফসি।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পুলিশ আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে হারিয়েছে ১-০ গোলে। তবে পুলিশের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান।ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত। সুলেমান দিয়াবাতের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে সহজেই জালে পাঠান শাহরিয়ার ইমন।
এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালোরা।প্রথমার্ধে এক গোল।
সূত্র: প্রথম আলো

সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল
ঢাকা আঞ্চলিক পর্বের প্রথম চূড়ান্ত দল কৃষ্ণাদের একাডেমি
তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত
স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন