স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণের একটি এলাকায় দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৯৭ যাত্রী নিয়ে আসা দ্রুতগতির একটি ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চগতির ট্রেনকে ধাক্কা দেয়।
দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ১টি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছেদুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।
সূত্র: প্রথম আলো

সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা
মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধ...
ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন