সাউথ বাংলা ২৪
advertisement

বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
লাশ
ফটো কার্ড প্রিন্ট

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির নাম হুমায়রা। সে কলমাকান্দার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল হুমায়রা। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।

একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে গর্তের পানি থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসাদ সারওয়ার প্রথম আলোকে জানান, তিনিই শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।

হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চোখে আলো নেই, তবু ১৩ বছর ধরে শিশুদের আলোর পথ দেখাচ্ছেন মালেক চোখে আলো নেই, তবু ১৩ বছর ধরে শিশুদের আলোর পথ দেখাচ্ছেন মালেক দৃষ্টিহীন বাদল, তবু থামেনি জীবনের গান দৃষ্টিহীন বাদল, তবু থামেনি জীবনের গান ‘সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তাঁরা আমার ফেরার অপেক্ষায় ছিলেন’ ‘সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তাঁরা আমার ফেরার অপেক্ষায় ছিলেন’ সমুদ্রে বাবাকে হারানো সেই ছোট্ট ইউনুস আজ আন্তর্জাতিক সার্ফার সমুদ্রে বাবাকে হারানো সেই ছোট্ট ইউনুস আজ আন্তর্জাতিক সার্ফার সাঁতার না-জানা এক কিশোর এখন সাহসী লাইফগার্ড, বাঁচিয়েছেন শতাধিক মানুষের প্রাণ সাঁতার না-জানা এক কিশোর এখন সাহসী লাইফগার্ড, বাঁচিয়েছেন শতাধিক মানুষের প্রাণ
advertisement

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন (৩২৩ মহিলা আসন-২৩)-এর উপনির্বাচনে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেনে নিন আজকের মুদ্রার রেট কত

জেনে নিন আজকের মুদ্রার রেট কত

বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে স্পিকারের আমন্ত্রণ

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে স্পিকারের আমন্ত্রণ

ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন