সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে স্থানীয় দৌলতপুর গ্রামের আবদুল হেকিম, জালাল মিয়াসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০–৮০ জনকে।গতকাল রোববার বিকেলে শাল্লা থানায় মামলাটি করেন দৌলতপুর গ্রামের বাসিন্দা ও মানবতাবিরোধী অপরাধের ওই মামলার সাক্ষী দুলাল মিয়ার মেয়ে ফরিদা আক্তার।সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলা–ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগশাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দৌলতপুর গ্রামে দুলাল মিয়ার বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল লোক।
সূত্র: প্রথম আলো

চোখে আলো নেই, তবু ১৩ বছর ধরে শিশুদের আলোর পথ দেখাচ্ছেন মালেক
দৃষ্টিহীন বাদল, তবু থামেনি জীবনের গান
‘সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তাঁরা আমার ফেরার অপেক্ষায় ছিলেন’
সমুদ্রে বাবাকে হারানো সেই ছোট্ট ইউনুস আজ আন্তর্জাতিক সার্ফার
সাঁতার না-জানা এক কিশোর এখন সাহসী লাইফগার্ড, বাঁচিয়েছেন শতাধিক মানুষের প্রাণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন