সাউথ বাংলা ২৪
advertisement

ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাংচুর

ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাংচুর
ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে যান শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনা ভাংচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।শেরেবাংলা নগরের এই মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থীরা বলছেন, মাঠটিতে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। এ ছাড়া কোনো ধরনের মেলার কার্যক্রমও মাঠে পরিচালনা করা যাবে না।

মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।আজ ‎সোমবার দুপুর ১২টার দিকে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে। এরপর তারা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো-জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন।

প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর চলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ অচল রেডিও সচল করে পেতেন দুধ-কলা-মাছ অচল রেডিও সচল করে পেতেন দুধ-কলা-মাছ প্রেম প্রেম
advertisement

কালভার্ট ভেঙে গর্ত, কাঠের তক্তায় চলছে যানবাহন

কালভার্ট ভেঙে গর্ত, কাঠের তক্তায় চলছে যানবাহন

ফেনীর দাগনভূঞায় একটি ভাঙা কালভার্ট এখন এলাকাবাসীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের দুই পাশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় কাঠের তক্তার ওপর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জনপ্রতিনিধি না থাকায় জন্ম নিবন্ধনে ভোগান্তি

জনপ্রতিনিধি না থাকায় জন্ম নিবন্ধনে ভোগান্তি

রাষ্ট্রীয় যেকোনো গুরুত্বপূর্ণ সেবা পাওয়ার প্রধান আইনি ভিত্তি জন্ম নিবন্ধন। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) জনপ্রতিনিধি না থাকায় জরুরি এ সেবা পেতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাঠ ফেরত চেয়ে স্থাপনা উচ্ছেদ, ট্র্যাক্টর দিয়ে চাষ দিলেন শিক্ষার্থীরা

মাঠ ফেরত চেয়ে স্থাপনা উচ্ছেদ, ট্র্যাক্টর দিয়ে চাষ দিলেন শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠের অবশিষ্ট স্থাপনা উচ্ছেদ করে একাংশে ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়েছেন শিক্ষার্থীরা। পুরোনো গবেষণা মাঠে গণপূর্ত অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হলেও সরানো হয়নি অবশিষ্ট স্থাপনা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন