সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৯৪টি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি।
এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের
২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন