দেশে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ছয়জন। এ সময় নতুন করে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সব মিলিয়ে রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০০।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আজ প্রকাশিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮।
সূত্র: প্রথম আলো

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের
২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন