ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা চাপা দেওয়ার জন্য এখন বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, যদি মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে।
আর যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান এ কথা বলেন।
এক মাস কারাভোগ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া উপলক্ষে সেখানে এক সংবর্ধনার আয়োজন করে জামায়াত।জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সংসদের ভেতরেও বলেছি, এই বসন্তের কোকিল যারা এসেছে কুহু কুহু করতে, বসন্তকাল পরে ওদের আর দেখা পাবেন না।
সূত্র: প্রথম আলো

ফুটবল টার্ফ বানিয়ে নারায়ণগঞ্জে আলোড়ন সৃষ্টি করলেন এক নারী উদ্যোক্তা
চুক্তিতে ভূমি জরিপ অধিদপ্তরের ডিজি হলেন সাবেক আমলা খালেকুজ্জামান
ভুয়া কাবিননামা তৈরি করে স্বামী দাবি করায় নারীর কারাদণ্ড
ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বাংলার ভূতের গল্প নিয়ে ‘ইনভিজিবল স্টোরিজ’
‘বলিউড’ নয়, যে পরিচয়ে স্বচ্ছন্দ রণবীর কাপুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন