ইতালি ৩ : ১ ফ্রান্সইতালি গোল হজম করেছিল জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। শোধ দিল তরুণ স্ট্রাইকার পিও এসপোজিতোর জোড়া গোলে। সঙ্গে ডেভিদে ফ্রাত্তেসির আরও এক গোল। সান সিরোয় আজ ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে রবার্তো মানচিনির দল। দেশের মাটিতে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারাল ইতালি। শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের। দেজিরে দুয়ের শট প্রথমে আটকে যায় পাশের জালে।
এরপর আদ্রিয়েন রাবিওর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ১০ মিনিটে নিজের ভুলেই ম্যাচের প্রথম গোল হজম করেন তিনি। দোন্নারুম্মার ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি। জিনেদিন জিদানের দল এগিয়ে যায়।ইতালির জয়ের নায়ক পিও এসপোজিতো ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে।
বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি।
সূত্র: প্রথম আলো

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’
বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের
সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন