দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন। সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন দেখা হলো তিনজনের।তিনজনের দেখা হলো চায়ের দোকানে।আমদানি: কি রে রপ্তানি! এত রোগা কেন? আয়-রোজগার কম মনে হচ্ছে? খাওয়াদাওয়া হয় না নাকি?
ডলারটলার পাও না?রপ্তানি: ডলার পাব কোথা থেকে? তুমি তো দেশের সব ডলার গিলে বসে আছো। তেল আনো, গম আনো, ভোজ্যতেল আনো—আনতে আনতে পকেট ফাঁকা। আমি বানিয়ে বেচতে যাব, ততক্ষণে তুমি বাজার খালি করে ফেলো।আমদানি: গত তিন মাসে আমি ১৫ শতাংশ বেড়েছি। তুমি মাত্র ৭ শতাংশ। একটু গতি বাড়াও! টেসলার যুগে তুমি এখনো পায়ে ঠেলা রিকশার মতো দৌড়াচ্ছ! প্রয়োজনে হানিনাট খাও!রপ্তানি: দৌড়াব কী দিয়ে? আমার পায়ে তো কাগজপত্রের শিকল।
আর তুমি তো ফুলেছ জ্বালানির ঠেলায়!
সূত্র: প্রথম আলো

বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী
ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি
রসচিঠি
আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন