advertisement

ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক

ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
প্রথমবারের মতো জুটি হচ্ছেন তুষি ও সিয়াম। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

২০২৪ সালের ডিসেম্বরে প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে চমকে দিয়েছিলেন শঙ্খ দাশগুপ্ত। পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন মেহজাবীন চৌধুরী। বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শঙ্খ। ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘আবার দেখা হলে’।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তাঁরা। বড় পর্দায় সিয়াম-তুষির নতুন রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।তারকার চমক এখানেই শেষ নয়। ‘আবার দেখা হলে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রেজওয়ান পারভেজ।সিঙ্গার ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি রসচিঠি রসচিঠি আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন কাকে কীভাবে খুশি করবেন? কাকে কীভাবে খুশি করবেন?
advertisement

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ
একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। সন্ধ্যার পরও পাড়া-মহল্লার অলিগলিতে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, রাতেও নির্ভয়ে বাড়ি ফিরতেন নগরবাসী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’
পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি ছোটখাটো মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো বড় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এই নামকরণ বা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শব্দ বা পরিভাষার শেষ নেই।

দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা
সোনার অলংকার

দেশের বাজারে পরপর দুই দিন কমানো হলো সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন