advertisement

কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়

কম দামে চাল-আটা কিনতে 
ট্রাকের পেছনে ভিড়
ওএমএসের ট্রাক সেল থেকে চাল কিনছেন একজন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর আদাবর এলাকায় গতকাল বুধবার সকালে প্রায় আড়াই ঘণ্টা ওএমএস ট্রাকের পেছনে দাঁড়িয়ে চাল ও আটা কেনেন রিকশাচালক মাসুদুর রহমান। পায়ে চালিত রিকশা থেকে যে আয় হয়, তা দিয়ে সংসার খরচ ঠিকভাবে চলে না। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন তিনি খাদ্য অধিদপ্তরের ওএমএস (খোলাবাজারে বিক্রি) ট্রাক থেকে পণ্য কেনেন।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদাবরে বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউটের সামনে ওএমএস ট্রাকের পাশে কথা হয় ৫৭ বছর বয়সী মাসুদুরের সঙ্গে।

তিনি বলেন, ‘এখন পায়ের গাড়ির ক্ষ্যাপ (ট্রিপ) কম। সারা দিন চালাইলে ৩০০-৪০০ টাকার বেশি হয় না। ধারদেনা যাতে করতে না হয়, সে জন্য খরচ কমাইতে ট্রাক থেকে চাল, আটা কিনি।’ওএমএসের ট্রাক সেল থেকে চাল কিনছেন একজন। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মূলত কম দামে চাল কিনতেই মাসুদুরের মতো অনেকে ওএমএসের ট্রাকের পেছনে দাঁড়াচ্ছেন। ওএমএসের ট্রাকে মোটা চাল বিক্রি হয় ৩০ টাকা কেজি, যা খুচরা বাজারে ৫৫ টাকা।

আবার বাজারে আটার কেজি ৫০ টাকা, ট্রাক থেকে সংগ্রহ করলে ২৮ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে ৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা সিদ্ধান্ত হতে পারে মজুরি বোর্ডের সভায় অংশগ্রহণ করা না করার সিদ্ধান্ত হতে পারে মজুরি বোর্ডের সভায় অংশগ্রহণ করা না করার সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী
advertisement

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
TrainKothai অ্যাপ ও ওয়েবসাইটে ট্রেনের লাইভ অবস্থান, গতি, বিলম্ব ও পরবর্তী স্টেশনে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখা যাবে মানচিত্রে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
ইরানে হামলা চালাতে ব্যবহার করা হলে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালানোর চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগুনে পোড়া দাদাবাড়ি-ছাগলের বাচ্চার ছবি দিয়ে যা লিখলেন নুসরাত তাবাসসুম

আগুনে পোড়া দাদাবাড়ি-ছাগলের বাচ্চার ছবি দিয়ে যা লিখলেন নুসরাত তাবাসসুম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তার পুড়ে যাওয়া দাদাবাড়ি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন