advertisement

সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী

সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী
সুতা
ফটো কার্ড প্রিন্ট

বন্ড সুবিধার আওতায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে, নাকি নতুন করে ব্যাংক গ্যারান্টি ছাড়াই আমদানির সুযোগ দেওয়া হবে, এ নিয়ে দুই ঘণ্টার বেশি সময় আলোচনা করেও কোনো সমাধান বের করতে পারেনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটি।প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার ২০ নভেম্বরের মধ্যে এ ঘটনার সুরাহা করার নির্দেশনা দিয়ে রেখেছেন।

তাঁর নির্দেশনার দুই দিনের মাথায় ঢাকায় সচিবালয়ে আজ বুধবার বাণিজ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে বৈঠক করেন।বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বস্ত্র ও পাটসচিব আয়েশা আক্তার অংশ নেন।ব্যবসায়ীদের দিক থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা যুক্তি তুলে ধরে জানান, এনবিআরের গত ৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পর রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে।

চ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন
advertisement

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়েই কোচের কাছ থেকে পূর্ণ নম্বর পেলেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর তার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

সাড়ে ৯ শতাংশ সুদে গ্রাহকদের গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ দেবে বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ৯ শতাংশের কম সুদে গ্রাহকের অন্য ব্যাংকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) অধিগ্রহণ বা টেকওভার করবে। আজ বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র চার মাসের জন্য বিশেষ এই সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।

ডাচ্‌–বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ অধিগ্রহণ বা টেকওভার করবে। এ জন্য গ্রাহককে দিতে হবে না বাড়তি কোনো মাশুল। এ ছাড়া নতুন কোনো গ্রাহক নতুন করে গাড়ি, বাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রে সুদ হার হবে সাড়ে ৯ শতাংশ।

অর্থাৎ গাড়ি–বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে ইচ্ছুক যেকোনো গ্রাহক ডাচ্‌–বাংলা ব্যাংক থেকে ঋণ পাবেন সাড়ে ৯ শতাংশ সুদে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা
কয়েদি হাসমত আলী

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। এরপর কারাগার থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।এই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে।

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকারাগার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা বেশ কিছু গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র জেল সুপার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারপরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন