বন্ড সুবিধার আওতায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে, নাকি নতুন করে ব্যাংক গ্যারান্টি ছাড়াই আমদানির সুযোগ দেওয়া হবে, এ নিয়ে দুই ঘণ্টার বেশি সময় আলোচনা করেও কোনো সমাধান বের করতে পারেনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটি।প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার ২০ নভেম্বরের মধ্যে এ ঘটনার সুরাহা করার নির্দেশনা দিয়ে রেখেছেন।
তাঁর নির্দেশনার দুই দিনের মাথায় ঢাকায় সচিবালয়ে আজ বুধবার বাণিজ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে বৈঠক করেন।বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বস্ত্র ও পাটসচিব আয়েশা আক্তার অংশ নেন।ব্যবসায়ীদের দিক থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা যুক্তি তুলে ধরে জানান, এনবিআরের গত ৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পর রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে।
চ...
সূত্র: প্রথম আলো

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী
দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা
পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন