জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি শিগগিরই আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই ভাগ করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা আইনি রূপ দেওয়া হবে।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
এর আগে তিনি শুল্ক-কর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে।
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও অর্জিত হবে বলে আশা করেন তিনি।রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে।
সূত্র: প্রথম আলো

দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা
পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন
সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন