advertisement

আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা

আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা
সোনার গয়না
ফটো কার্ড প্রিন্ট

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। গত শুক্রবারের পর আজ বুধবার কমানো হলো সোনার দাম। এবার ভরিতে কমল সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল।

ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন
advertisement

কানাডাপ্রবাসী আফরোজা হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

কানাডাপ্রবাসী আফরোজা হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঊর্ধ্বমুখী ডলারের দাম

বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের দাম। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় সংগ্রহে প্রতি ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সারা ভারত খুঁজলেও এমন সীতা পাবেন না’, সাই পল্লবীকে নিয়ে ধানুশ

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। এবার তার....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন