advertisement

রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ

রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
ফটো কার্ড প্রিন্ট

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে তাদের আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে গ্লোবাল অ্যাটমিক কুইজ আয়োজন করছে।বাংলাদেশীদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে https://quiz.atomforyou.com/ লিংকে প্রবেশ করে কুইজে অংশ নিতে পারবেন।এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’।

এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে। কুইজটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, সে সম্পর্কে জানতে পারবেন।কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা
advertisement

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ: হাতেনাতে গ্রেফতার ৩৩

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ: হাতেনাতে গ্রেফতার ৩৩
গ্রেফতারদের অধিকাংশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা তাদের কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাম ৫৩ হাজার টাকা, কী আছে এই বালিশে?

দাম ৫৩ হাজার টাকা, কী আছে এই বালিশে?
ঘাড়ের ব্যথা ও ঘুমের সমস্যা কমাতে জাপানে গিয়ে প্রায় ৫৩ হাজার টাকা দিয়ে নিজের শরীর ও ঘুমানোর অভ্যাস অনুযায়ী বিশেষভাবে তৈরি বালিশ কিনেছেন ভারতের ভিপানদীপ কৌর। তার কেনাকাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল হাইজিন কিট

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল হাইজিন কিট
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন