advertisement

যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া

যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া
সুদানের গৃহযুদ্ধে দুই পা হারিয়েছে জাহের।
ফটো কার্ড প্রিন্ট

ভিনিসিয়ুস জুনিয়রকে সাধারণত দেখে কোটি কোটি মানুষ। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি, টিভির পর্দা, মুঠোফোনের স্ক্রিনে ছোট হয়ে আসা রিপ্লে আর হাইলাইটস। কিন্তু কায়রোর একটা অন্ধকার ঘরে সেদিন তাঁকে দেখছিল মাত্র একজন। ১৩ বছরের একটা ছেলে, চোখের পলক প্রায় ফেলছেই না। পর্দা কেঁপে উঠল। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার সরাসরি তাকালেন ক্যামেরার দিকে। আরবিতে বললেন, ‘জাহের, মাহাবা।’ মানে, হ্যালো জাহের।জাহের নড়ল না।

শুধু চোখ দুটো আরও বড় হয়ে গেল। একটা গোলের পর ভিনিসিয়ুস যে নাচ নাচেন, তা দেখে লাখ লাখ মানুষ উল্লাসে ফেটে পড়েন। আর কায়রোর সেই ঘরে তাঁর একটা শব্দেই ছেলেটি চুপ হয়ে গেছে।জাহেরের গল্পটা সবার আগে পৃথিবীকে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সুদানের রাজধানী খার্তুমের ভাঙা দালানকোঠার মাঝখানে ছেলেটাকে দেখেছিল বিবিসির প্রতিনিধিদল। ছোট্ট, চুপচাপ একটা ছেলে। যুদ্ধের ভয়াবহতা যার শৈশব কেড়ে নিয়েছে।

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরুর পর দেশটির লাখ লাখ শিশুর জীবনই ওলটপালট হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হামজার আশা, হামজার বিশ্বাস হামজার আশা, হামজার বিশ্বাস বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন নাহিদ রানা কোথায় আছেন, কেমন আছেন সিলেট টু জোহানেসবার্গ—৫ দিনের মধ্যেই কীভাবে দুই টেস্ট খেলবে বাংলাদেশ সিলেট টু জোহানেসবার্গ—৫ দিনের মধ্যেই কীভাবে দুই টেস্ট খেলবে বাংলাদেশ আজ টিভিতে যা দেখবেন (১১ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১১ নভেম্বর ২০২৬)
advertisement

সোনার দাম কমবে না বাড়বে, যে কারণে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও ফেডের সুদ বাড়ানোর শঙ্কায় সোনার দামে চাপ তৈরি হয়েছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা কিছুটা সমর্থন দিচ্ছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আপনি অতিথি, আমরা এলে বিচার পাবেন স্যার: ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা। এমন একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাস, বিমান নাকি ট্রেন - কোন পথে কম খরচে কোটা ভারু?

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে যাতায়াতের চিত্রে আসছে নতুন পরিবর্তন। এত দিন বাস, উড়োজাহাজ কিংবা ব্যক্তিগত গাড়িই ছিল যাত্রীদের প্রধান ভরসা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আধুনিক পূর্ব...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন