advertisement

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ
ফটো কার্ড প্রিন্ট

সাড়ে ৯ শতাংশ সুদে গ্রাহকদের গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ দেবে বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ৯ শতাংশের কম সুদে গ্রাহকের অন্য ব্যাংকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) অধিগ্রহণ বা টেকওভার করবে। আজ বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র চার মাসের জন্য বিশেষ এই সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।

ডাচ্‌–বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ অধিগ্রহণ বা টেকওভার করবে। এ জন্য গ্রাহককে দিতে হবে না বাড়তি কোনো মাশুল। এ ছাড়া নতুন কোনো গ্রাহক নতুন করে গাড়ি, বাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রে সুদ হার হবে সাড়ে ৯ শতাংশ।

অর্থাৎ গাড়ি–বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে ইচ্ছুক যেকোনো গ্রাহক ডাচ্‌–বাংলা ব্যাংক থেকে ঋণ পাবেন সাড়ে ৯ শতাংশ সুদে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই  সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই 
advertisement

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়েই কোচের কাছ থেকে পূর্ণ নম্বর পেলেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর তার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা
কয়েদি হাসমত আলী

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। এরপর কারাগার থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।এই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে।

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকারাগার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা বেশ কিছু গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র জেল সুপার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারপরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লন্ডনে নাহিদের সংবর্ধনায় অংশ নিতে হলে দিতে হবে ফেসবুকের তথ্য

লন্ডনে নাহিদের সংবর্ধনায় অংশ নিতে হলে দিতে হবে ফেসবুকের তথ্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে ৯ নভেম্বর লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। পাশে ব্যারিস্টার নুরুল হকসহ অন্য নেতারা

যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। নিবন্ধনকারীদের ফেসবুক প্রোফাইল লক করা কিংবা সীমাবদ্ধ থাকলে আবেদন বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া আবেদনকারী এনসিপির যুক্তরাজ্য শাখার সদস্য কি না, সেটিও বাধ্যতামূলকভাবে জানাতে হচ্ছে।

রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত এসব তথ্য সংগ্রহ যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাহিদ ইসলামকে এই ‘বিপ্লবী গণসংবর্ধনা’ দেওয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নিতে দলটির যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট (ncp.org.uk)-এ নাম, ই–মেইল, ফোন নম্বর ও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন