advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: ভিডিও থেকে
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি গাড়িসাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী।

গতকাল সাময়িক বরখাস্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে।সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ ৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই  সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই 
advertisement

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়েই কোচের কাছ থেকে পূর্ণ নম্বর পেলেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর তার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ

সাড়ে ৯ শতাংশ সুদে গ্রাহকদের গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ দেবে বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ৯ শতাংশের কম সুদে গ্রাহকের অন্য ব্যাংকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) অধিগ্রহণ বা টেকওভার করবে। আজ বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র চার মাসের জন্য বিশেষ এই সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।

ডাচ্‌–বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ অধিগ্রহণ বা টেকওভার করবে। এ জন্য গ্রাহককে দিতে হবে না বাড়তি কোনো মাশুল। এ ছাড়া নতুন কোনো গ্রাহক নতুন করে গাড়ি, বাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রে সুদ হার হবে সাড়ে ৯ শতাংশ।

অর্থাৎ গাড়ি–বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে ইচ্ছুক যেকোনো গ্রাহক ডাচ্‌–বাংলা ব্যাংক থেকে ঋণ পাবেন সাড়ে ৯ শতাংশ সুদে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা
কয়েদি হাসমত আলী

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। এরপর কারাগার থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।এই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে।

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকারাগার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা বেশ কিছু গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র জেল সুপার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারপরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন