যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। নিবন্ধনকারীদের ফেসবুক প্রোফাইল লক করা কিংবা সীমাবদ্ধ থাকলে আবেদন বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া আবেদনকারী এনসিপির যুক্তরাজ্য শাখার সদস্য কি না, সেটিও বাধ্যতামূলকভাবে জানাতে হচ্ছে।
রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত এসব তথ্য সংগ্রহ যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাহিদ ইসলামকে এই ‘বিপ্লবী গণসংবর্ধনা’ দেওয়ার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নিতে দলটির যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট (ncp.org.uk)-এ নাম, ই–মেইল, ফোন নম্বর ও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো

হামজাকে ১০-এ ১০, পুরো টুর্নামেন্টে তাকেই অধিনায়ক চান ডুলি
ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ধান-সবজির ক্ষতির আশঙ্কা
ধনাঞ্জয়া-কুশলের অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটিতে চালকের আসনে শ্রীলঙ্কা
ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?
প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে সরকারের কঠোর নজর রয়েছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন