advertisement

প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে সরকারের কঠোর নজর রয়েছে

প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে সরকারের কঠোর নজর রয়েছে
ফটো কার্ড প্রিন্ট
দেশের অর্থনীতিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক প্রভাব সামনের দিনগুলোতে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত? ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত? কত বছর পর এতবড় জয়ের দেখা পেলো বাংলাদেশ! কত বছর পর এতবড় জয়ের দেখা পেলো বাংলাদেশ! অবৈধ সম্পদ অর্জন: ফেনীর সাবেক এমপি-মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদ অর্জন: ফেনীর সাবেক এমপি-মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক
advertisement

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে যুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
১১ মাসের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়।

এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে পালন করা হয়েছে ধর্মঘট। এ ধর্মঘটের সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ। সেখান থেকে আবাসন ব্যয় মেটানোর জন্য ন্যায্য বেতনের দাবি জানানো হয়। আজ বুধবার বার্সেলোনায়

স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো। ২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও।

সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি।

সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন