যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়।
এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়।
সূত্র: প্রথম আলো

মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি
রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্যাপন, উপস্থিত ছিলেন ডাচেস অব এডিনবরা
গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস
হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো
অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন