advertisement

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস
নিহত যুবক নুরুল আবছার
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি গাছবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ দেখতে পান। পরে তাঁরা স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে বিষয়টি জানান। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলটি একটি গাছবাগান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন, উপস্থিত ছিলেন ডাচেস অব এডিনবরা রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন, উপস্থিত ছিলেন ডাচেস অব এডিনবরা হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে যুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
১১ মাসের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়।

এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে পালন করা হয়েছে ধর্মঘট। এ ধর্মঘটের সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ। সেখান থেকে আবাসন ব্যয় মেটানোর জন্য ন্যায্য বেতনের দাবি জানানো হয়। আজ বুধবার বার্সেলোনায়

স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো। ২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও।

সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি।

সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন