সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে।
এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’ পরে যোগাযোগ করা হলে ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি–২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন।
রাস্তায় প্রচন্ড যানজট ছিল।
সূত্র: প্রথম আলো

৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ
কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা
২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন