পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডে আলোচনার পাশাপাশি শ্রমিকদের বিক্ষোভও চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আগামী শনিবার সংগঠনটির বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এ–সংক্রান্ত প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।আজকের সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রমুখ।
এ ছাড়া আশুলিয়ার বেশ কয়েকজন পোশাকশিল্প মালিকও এই সভায় উপস্থিত ছিলেন।পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন।
সূত্র: প্রথম আলো

সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী
দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন